আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও বাড়তে পারে। বর্তমানে ৫ দিনের ছুটি নির্ধারিত থাকলেও মধ্যবর্তী দিনগুলোকে নির্বাহী আদেশে ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করলে ঈদের ছুটি মিলবে ১০ দিন।
প্রসঙ্গত, আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর আগামী ২১ মার্চ হতে পারে। সরকার ইতিমধ্যেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। এরপর ২৪ ও ২৫ মার্চ সরকারি অফিস খোলা থাকবে। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায়, ২৪ ও ২৫ মার্চ দুইদিন নির্বাহী আদেশে ছুটি দিলে ঈদের ছুটি মিলবে দীর্ঘ ১০ দিন। এছাড়া ১৭ মার্চ শবে কদর উপলক্ষে একটি দিনের ছুটি রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, ছুটি এক বা একাধিক দিন বাড়ানোর প্রস্তাব করা হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা বৈঠকে ৫ মার্চ আসতে পারে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ঘরমুখো মানুষের সুবিধার কথা বিবেচনা করে মধ্যবর্তী দিনগুলোকে ছুটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!