জাতীয়

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে ৫ দিনে বাতিল ১৭৩ ফ্লাইট, আজও ২৫টি বাতিল

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৬:০৭ এএম
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে ৫ দিনে বাতিল ১৭৩ ফ্লাইট, আজও ২৫টি বাতিল

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর ফলে সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বৃহস্পতিবার (৪ মার্চ) ২৫টি ফ্লাইটসহ গত পাঁচ দিনে মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত।

এদিকে, আগামী ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!