জাতীয়

ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি ভালো হয় না: তথ্যমন্ত্রী

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৬:৩৬ এএম
ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি ভালো হয় না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি ভালো হয় না। ভিন্ন মতের মানুষদের অবজ্ঞা করলে কী হয় তার নজির ৫ আগস্ট জাতি দেখেছে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় মহানগর উত্তর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “দেশের মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। জনগণের সেই আস্থার মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। বিগত দিনে আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাদের দল জুলুম নির্যাতনে বিশ্বাস করে না।”

মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারী, আবু তাহের খান আবুল ও রিপন হাসান খন্দকার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!