জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক: মন্ত্রিপরিষদ বিভাগে পরিপত্র জারি

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৭:০৬ এএম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক: মন্ত্রিপরিষদ বিভাগে পরিপত্র জারি

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। পরিপত্রটি সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত হয়।

পরিপত্রে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন দাপ্তরিক বা ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। এর ফলে তারা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হন না। জনসেবা নিশ্চিত এবং দাপ্তরিক কাজের গতিশীলতা বজায় রাখতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করতে হবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, দাপ্তরিক অন্যান্য কর্মসূচি এমনভাবে সাজাতে হবে যাতে এই সময়কাল বিঘ্নিত না হয়। সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী এই নিয়ম প্রযোজ্য।

তবে কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল থাকবে। যেমন- শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য, হাসপাতাল, জেলখানা, সংবাদ মাধ্যম বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটি করা কর্মীরা। এছাড়া জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীও এর বাইরে থাকবে।

পরিপত্রে বলা হয়েছে, ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্র ছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অফিস ত্যাগ করা যাবে না।

দপ্তরের নির্দেশনা অনুযায়ী, দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন সময়ে অফিস ত্যাগ করা যাবে না। এই পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

আরএস-রাসেল
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!