দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে তিনি অংশ নেবেন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েকদের সম্মানে দুটি ইফতার মাহফিল আয়োজন করা হবে। দুটি অনুষ্ঠানই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।
অতিরিক্ত প্রেস সচিব জানান, আগে ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার আয়োজনের সময়সূচি নির্ধারিত ছিল। তবে দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় ওই দুই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
প্রতিবছর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সম্মানে রাষ্ট্রীয়ভাবে ইফতার মাহফিল আয়োজনের প্রচলন রয়েছে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান ব্যক্তিগতভাবে পরিবারের সঙ্গে ইফতার করছেন এবং রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ আয়োজন থেকে বিরত থাকছেন বলে প্রেস সচিবালয় জানিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!