জাতীয়

জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন পল কাপুর

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৪:৩৬ পিএম
জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন পল কাপুর

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, স্থাপত্যশৈলির জন্য বিশ্বব্যাপী পরিচিত জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। আমেরিকান স্থপতি লুই কানের নকশায় নির্মিত এই ভবন বাঙালি সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্যপট থেকে অনুপ্রাণিত হয়ে আমেরিকান সৃজনশীলতার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত। এটি দুই দেশের সহযোগিতা ও স্থাপত্য উৎকর্ষতার প্রতীক বলেও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসেন পল কাপুর। বাংলাদেশে এটি তার প্রথম সফর।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!