মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত–এ অবস্থিত নিজেদের দূতাবাস আংশিকভাবে খালি করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর বৃহস্পতিবার থেকে দূতাবাসের কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ কুয়েত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটিতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিও রয়েছে।
সম্প্রতি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে কয়েক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।
গত বুধবার কুয়েতের আকাশসীমায় ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ঘটনা ঘটার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে কয়েকটি গাড়ির ক্ষতি হয়েছে।
কুয়েতি সামরিক বাহিনীর ওই বিবৃতির কয়েক ঘণ্টা পরই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের কিছু কর্মকর্তা-কর্মীকে দেশে ফেরার নির্দেশ দেয়।
সূত্র: বিবিসি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!