জাতীয়

বাংলাদেশ হবে এমন দেশ যেখানে নারীরা নিরাপদে থাকবেন : ডা. জুবাইদা রহমান

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৮:২৪ এএম
বাংলাদেশ হবে এমন দেশ যেখানে নারীরা নিরাপদে থাকবেন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। তিনি আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ এমন দেশ হবে যেখানে নারীরা নিরাপদে বসবাস করতে পারবেন।

আজ রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, “অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি।” এছাড়া তিনি নারীদের সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, শত অত্যাচারের মধ্যেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য এবং সাহসে অবিচল।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন:

অর্থনৈতিক ক্ষেত্রে: নুরুন নাহার আক্তার

শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: মোছা. ববিতা খাতুন

সফল জননী নারী: নুরবানু কবীর

নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী: মোছা. শমলা বেগম

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়: মোছা. আফরোজা ইয়াসমিন

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!