মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
আজ রোববার (৭ মার্চ) ২৬টি ফ্লাইট বাতিলসহ, গত নয় দিনে মোট ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ঢাকা থেকে গত দিনগুলোতে দৈনিক ২৩ থেকে ৪৬টির মধ্যে ফ্লাইট বাতিল হয়েছে।
রোববার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ২টি, জাজিরার (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি এবং সৌদিয়া এয়ারলাইনসের (রিয়াদ) ২টি ফ্লাইট অন্তর্ভুক্ত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!