জাতীয়

ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে: মির্জা ফখরুল

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৫:৫৯ এএম
ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা রীতিমতো ফৌজদারি অপরাধ।

রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন।

মন্ত্রী আরও বলেন, গত দেড় দশকে শত শত মানুষ গুম ও খুন হয়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের পরিবার ও সন্তানদের জন্য কার্যকর সহায়তা নেওয়া হয়নি। তিনি জানান, বিএনপি শিগগিরই এই পরিবারগুলোর জন্য উদ্যোগ গ্রহণ করবে এবং সরকারের কাছে ভাতা ও অন্যান্য সহায়তা দেওয়ার আহ্বান জানানো হবে।

ফখরুল আবেগঘন কণ্ঠে বলেন, আন্দোলনে নিখোঁজ বা নিহতদের সন্তানদের নিরাপদ, শিক্ষিত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এবং গুম হওয়া পরিবারের সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সানজীদা আখতার তুলি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!