রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাসভবন থেকে বের হওয়ার সময় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলেন, “চলেন যুদ্ধে যাই।”
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই রসিক মন্তব্যের মাধ্যমে দেশ পরিচালনার দৈনন্দিন চ্যালেঞ্জকে যুদ্ধের মতোই কঠিন কিন্তু সমাধনযোগ্য হিসেবে বোঝাতে চেয়েছেন। উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রথমে হতচকিত হলেও পরক্ষণেই বুঝতে পারেন, প্রধানমন্ত্রী দেশের প্রশাসন ও গঠনমূলক কাজকে প্রতিদিনের যুদ্ধ হিসেবে দেখছেন।
প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাড়ি থেকে বের হন এবং সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!