জাতীয়

প্রধানমন্ত্রী ১৬ মার্চ দিনাজপুরের সাহাপাড়ায় খাল খনন উদ্বোধন করবেন

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৬:৪৫ এএম
প্রধানমন্ত্রী ১৬ মার্চ দিনাজপুরের সাহাপাড়ায় খাল খনন উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি রবিবার দুপুরে সাহাপাড়া খাল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে জনগণের সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশ সংরক্ষণ ও জল সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে খাল খননকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করেছেন।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই খাল পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং সেচ সুবিধা বৃদ্ধি পাবে।

সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা সংসদ সদস্যরা, পানিসম্পদ সচিব ড. এ কে এম সাহাবুদ্দিন এবং জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!