ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন না করার কারণে রাঙামাটি-২৯৯ আসনের সহকারী প্রিজাইডিং অফিসার আবদুল্লাহ আল মামুনকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত জেলা প্রশাসককে জানানো হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা নির্বাচনের দিন কোনো কারণ ছাড়াই দায়িত্ব পালন থেকে বিরত থাকেন।
ইসি জানিয়েছে, দায়িত্ব অবহেলা ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত)’ এর ৫(১) ধারা অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়েছে। ৫(৩) ধারার প্রেক্ষিতে তাকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযুক্তের নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত বিভাগীয় ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, দেশের নির্বাচন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!