জাতীয়

নৌ পুলিশের প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৭:০০ এএম
নৌ পুলিশের প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

অবসরে পাঠানো বাকি চারজন অতিরিক্ত আইজিপি হলেন – আবু হাসান মুহম্মদ তারিক, মো. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ও মো. তওফিক মাহবুব চৌধুরী।
উল্লেখ্য, আবু হাসান মুহম্মদ তারিক ও মো. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে নিয়োজিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!