ভালুকার রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।
আজ সোমবার (৯ মার্চ) সকালে কারখানার সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
শ্রমিকরা অভিযোগ করেছেন, ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ হয়নি এবং ঈদ বোনাসও দেওয়া হয়নি। এছাড়া মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনও দাবি করেন তারা।
পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের বেতন দুই-এক দিনের মধ্যে এবং ঈদ বোনাস ১৫ মার্চের মধ্যে দেওয়া হবে।
ভালুকা মডেল থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, “শ্রমিকরা কিছু দাবির কারণে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!