ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যে ৪ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ২ জন সৌদি আরব, ১ জন বাহরাইন এবং ১ জন দুবাইয়ে মারা গেছেন। এ ছাড়া প্রায় ১৪ জন আহত হয়েছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ চলছে। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্লাইট বন্ধ হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসকে নির্দেশনা দিয়েছিলেন।
দূতাবাসগুলো প্রবাসীদের পূর্ণাঙ্গ সেবা দিচ্ছে এবং প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিহত আহমদ আলীর মরদেহ আজ সকাল ৮:২০ মিনিটে ঢাকায় পৌঁছেছে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট বিমানবন্দরে লাশ গ্রহণ করেন। মরদেহটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দাফন করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদানের কাজ চলছে এবং যুদ্ধের এই অবস্থার দ্রুত সমাধান কামনা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!