জাতীয়

রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সহযোগিতা দাবি: খলিলুর রহমান

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৮:২২ এএম
রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সহযোগিতা দাবি: খলিলুর রহমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, মিয়ানমার থেকে আসা ১২ লাখেরও বেশি রোহিঙ্গার আশ্রয়ে দেশের ওপর “অসহনীয় বোঝা” তৈরি হয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

রোববার লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে আয়োজিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে খলিলুর রহমান বলেন, মানবিক সহায়তা কমে আসায় উদ্বেগ আছে। এছাড়া জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। বৈঠকের ফাঁকে খলিলুর রহমান যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ আফ্রিকা, ঘানা ও অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

তিনি কমনওয়েলথ ও জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের সাফল্য তুলে ধরেন এবং বাংলাদেশের প্রার্থিতার জন্য সমর্থন কামনা করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!