এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রথম কার্ড হস্তান্তর করেন পারবিন বেগম নামে এক নারীর হাতে। এ সময় প্রধানমন্ত্রীসহ উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, যার সঙ্গে প্রধানমন্ত্রীসহ উপস্থিতরা হাততালি দিয়ে তাল মিলান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ।
কার্ড গ্রহণের পর এক নারী বলেন, “আমরা ফ্যামিলি কার্ড পেয়ে অনেক খুশি। জীবনে কল্পনাও করিনি যে কার্ড পাব। আমরা অন্তর থেকে দোয়া করি, আল্লাহ প্রধানমন্ত্রীকে ভালো রাখুন এবং গরিবদের পাশে তিনি থাকুন।”
এই কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!