জাতীয়

ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৬:১৫ এএম
ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ নাগরিকদের জন্য নতুন নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিপুল পরিমাণ নতুন নোটের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

সূত্র জানিয়েছে, ৩ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের এক অভ্যন্তরীণ অফিস আদেশে কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট বিতরণ শুরু করেছেন। আদেশে বলা হয়েছে, নির্বাহী পরিচালক থেকে যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা প্রত্যেকে সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকা পর্যন্ত নতুন নোট নিতে পারবেন। পরিচ্ছন্নতাকর্মী ও সাধারণ কর্মচারীদের জন্যও সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোটের ব্যবস্থা রয়েছে। এই বিশেষ বরাদ্দ ৮ মার্চ থেকে শুরু হয়ে ১২ মার্চ পর্যন্ত চলবে।

কেন্দ্রীয় ব্যাংকের এমন দ্বিমুখী সিদ্ধান্তকে সমালোচনা করছেন ব্যাংকেরই অনেক কর্মকর্তা। তারা বলছেন, একদিকে ডিজিটাল লেনদেন ও নগদ টাকার ব্যবহার কমানোর কথা বলা হলেও নিজেদের জন্য বিপুল নগদ বিতরণ করা হচ্ছে।

প্রতিবছর ঈদকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। তবে এবার সাধারণ মানুষের জন্য নতুন নোট না আসায় রাজধানীর মতিঝিল, গুলিস্তান ও ফার্মগেট এলাকায় অস্থায়ী দোকানগুলোতে চড়া কমিশনের বিনিময়ে নতুন নোট কিনতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ঈদ আনন্দ অনেকটা ম্লান হবে বলে মনে করছেন অনেকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!