জাতীয়

পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়াল বিপিসি

আপডেট: মার্চ ১১, ২০২৬ : ০৬:১৬ এএম
পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়াল বিপিসি

রেশনিং পদ্ধতির আওতায় দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগে যেখানে পাম্পগুলোতে ২৫ শতাংশ কমিয়ে জ্বালানি সরবরাহ করা হচ্ছিল, এখন তা কমিয়ে ১৫ শতাংশে আনা হয়েছে।

আজ বুধবার (১১ মার্চ) বিপিসির এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিপিসি জানিয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রির তুলনায় ২৫ শতাংশ কম সরবরাহের পরিবর্তে এখন থেকে ১৫ শতাংশ কমিয়ে বরাদ্দ দেওয়া হবে।

এ নির্দেশনা বাস্তবায়নে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিপিসি সূত্রে জানা গেছে, সংশোধিত বরাদ্দ অনুযায়ী ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!