বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, তিনি একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে আগ্রহী।
আজ বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করি। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। এছাড়া মানুষের জীবনমান উন্নয়ন, সংসদের কার্যক্রম ও আচরণ সংক্রান্ত বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, অধিবেশন শুরু হলে স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনীত হবে। তবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের বিষয়ে এখনও কোনো প্রস্তাব পাওয়া যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!