ত্রয়োদশ জাতীয় সংসদের নব নির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ সদস্যদের হ্যাঁ ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টার পর শুরু হয়। অধিবেশন শুরু হওয়ার পর প্রথমে সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!