জাতীয়

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

আপডেট: মার্চ ১২, ২০২৬ : ০৭:৫৭ এএম
মন্ত্রী হলেন আহমেদ আযম খান

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এদিন স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!