দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত বার্তায় বলা হয়, ইমাম ও মুয়াজ্জিনদের পাশাপাশি একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্যও সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এর মধ্যে রয়েছেন মন্দিরের খাদেম, পুরোহিত ও সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা। সরকারের পক্ষ থেকে এসব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মীয় সেবাদানকারীরা এই সম্মানীর আওতায় আসবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!