জাতীয়

ডিএমপির বিভিন্ন বিভাগে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

আপডেট: মার্চ ১৩, ২০২৬ : ০৫:৪০ এএম
ডিএমপির বিভিন্ন বিভাগে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)–এর বিভিন্ন বিভাগ ও জোনে আটজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপির উপ–পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকার–কে ট্রাফিক–মতিঝিল বিভাগের রামপুরা জোনে পদায়ন করা হয়েছে।

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার ইমরানুল ইসলাম–কে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক–মতিঝিল বিভাগের ট্রাফিক–সবুজবাগ জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদ–কে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনে পদায়ন করা হয়েছে।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (উত্তর)–এ কর্মরত সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌস–কে ট্রাফিক–মতিঝিল বিভাগের ট্রাফিক–সবুজবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া লজিস্টিকস বিভাগের ইকুইপমেন্ট শাখায় কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. সাইদুর রহমান শেখ–কে তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনে পদায়ন করা হয়েছে। পিওএম–পূর্ব বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার শুভ্র দেব–কে ট্রাফিক–রমনা বিভাগের ট্রাফিক–ধানমন্ডি জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসিকিউশন বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার হাসান রাশেদ পরাগ–কে উত্তরা বিভাগের পেট্রোল–উত্তরা পশ্চিমে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক–মতিঝিল বিভাগের ট্রাফিক–রামপুরা জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার এ কে এম নছরুত হাসান–কে ট্রাফিক–ওয়ারী বিভাগের ট্রাফিক–ডেমরা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!