জাতীয়

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর হেলাল

আপডেট: মার্চ ১৩, ২০২৬ : ০৫:৪৫ এএম
মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর হেলাল

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল–কে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণের পর তারা আর মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন না। ফলে শূন্য হওয়া পদে একজন নতুন মন্ত্রী নিয়োগ এবং আরেকজন প্রতিমন্ত্রীর দায়িত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন দুপুরে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব পুনর্বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!