খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনাজপুর সফরে আসছেন।
রোববার সকালে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ৯টায় বিমানযোগে তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হবেন।
প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচির উদ্বোধনও করবেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে গিয়ে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সফর ও খাল খনন কর্মসূচি নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!