আগামী পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যা সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্য প্রমুখ।
বৈঠকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি এবং এর কার্যক্রম দ্রুত ও সুচারুভাবে বাস্তবায়নের প্রস্তুতি সংক্রান্ত আলোচনা করা হয়। এই কর্মসূচির মাধ্যমে দেশের কৃষকদের জন্য সুবিধাজনক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি এবং সারাদেশে কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!