পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ অনুষ্ঠিত ম্যাচে জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয়।
এক অভিনন্দনবার্তায় তারেক রহমান বলেন, পাকিস্তানের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে।
তিনি বলেন, সাহসী পারফরম্যান্সের মাধ্যমে তরুণ ক্রিকেটাররা প্রমাণ করেছেন যে ঐকান্তিক চেষ্টা ও দলগত প্রচেষ্টা থাকলে কঠিন লড়াই থেকেও জয় ছিনিয়ে আনা সম্ভব। দলের নজরকাড়া পারফরম্যান্সে দেশ গর্বিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!