দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ (সোমবার) প্রধানমন্ত্রী সাহাপাড়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এই কাজের মাধ্যমে শুরু হচ্ছে ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচীর বাস্তবায়ন।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগ জলাবদ্ধতা দূরীকরণ, সেচব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী সকালে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এরপর সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় অনুষ্ঠানস্থলে যান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!