জাতীয়

ঈদ উপলক্ষে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান

আপডেট: মার্চ ১৭, ২০২৬ : ০৬:৩৮ এএম
ঈদ উপলক্ষে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা–তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ডিএমপি কমিশনার জানান, সীমিত জনবল থাকা সত্ত্বেও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। জনসচেতনতা এবং জনগণের সম্পৃক্ততা অপরিহার্য।

তিনি বলেন, কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক চলাচল, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা বা অস্বাভাবিক জমায়েত দেখা দিলে স্থানীয়রা সতর্ক থাকবেন। একই সঙ্গে তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চেষ্টা করা উচিত। আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করার পরামর্শ দিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার আরও বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম হলেও দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!