জাতীয়

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:৪১ এএম
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ডাকটিকিট উন্মোচন করা হয়, জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে কিছু দাপ্তরিক কাজ শেষ করার পর সরাসরি ডাকটিকিট উন্মোচন করেন।

উন্মোচন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার বৈঠক। আজ বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাধারণত মন্ত্রিসভার বৈঠক প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। তবে এবার স্বাধীনতা ও জাতীয় দিবসের কারণে বৈঠকটি এগিয়ে আনা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!