জাতীয়

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই

আপডেট: মার্চ ২৮, ২০২৬ : ০৭:৫৬ এএম
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না লিল্লাইহী রাজিউন)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় তিনি মারা যান। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় দেশে আনা হবে।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর বাদ জহুর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে এবং বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!