জাতীয়

১১ জেলায় নতুন জেলা প্রশাসক, আগেরদের প্রত্যাহার

আপডেট: মার্চ ২৯, ২০২৬ : ০৮:২২ এএম
১১ জেলায় নতুন জেলা প্রশাসক, আগেরদের প্রত্যাহার

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমানে দায়িত্বরত ১১ জন জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লুৎফুন নাহার, খুলনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত এবং মাদারীপুরে অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ, চাঁদপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান, হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ এবং নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়াকে ডিসি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে মেহেরপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়, লালমনিরহাটে বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌসকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগের কথা বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এই বদলি ও নিয়োগ কার্যকর করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!