সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। সফরকালে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন।
এ ছাড়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে একটি বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আইএসপিআর জানায়, সফরকালে সংশ্লিষ্ট মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে সেনাপ্রধানের।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!