বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এবং সামরিক, বিমান ও নৌ-বিষয়ক অ্যাটাচে কর্নেল পাভেল ইভাশিনিকভ বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎটি আজ মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হয়। ঢাকায় রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, সাক্ষাতে উভয় পক্ষ সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। তারা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার আইনি কাঠামো সম্প্রসারণসহ রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার বর্তমান ও সম্ভাব্য ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলাপ করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!