জাতীয়

ফিলিং স্টেশনে নিরাপত্তা ও সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিতসহ ৮ দফা দাবি

আপডেট: মার্চ ৩১, ২০২৬ : ০৭:৫১ এএম
ফিলিং স্টেশনে নিরাপত্তা ও সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিতসহ ৮ দফা দাবি

ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করার সহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মগবাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

অ্যাসোসিয়েশনের প্রধান দাবির মধ্যে রয়েছে—

ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।
বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ করা।

এর পাশাপাশি আরও ছয়টি দাবি করা হয়েছে—

বর্তমান পরিস্থিতিতে সাধারণ ক্রেতাদের সচেতন ও ধৈর্যশীল থাকার জন্য আহ্বান।
ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে গিয়ে ক্রেতাদের হুমড়ি খাওয়া থেকে বিরত থাকা।
পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ।
উপজেলা ও জেলা পর্যায়ে সব পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার করা।
ডিপো থেকে ট্যাঙ্কলরির ধারণ ক্ষমতার ভিত্তিতে তেল সরবরাহ নিশ্চিত করা, যাতে পরিবহণ খরচ বৃদ্ধি না পায়।
সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং অযথা পেট্রোল পাম্প আক্রমণ বা মালিকদের উপর একতরফা দোষ চাপানো এড়ানো।

সাজ্জাদুল করিম কাবুল বলেন, “সরকারের ট্যাগ অফিসার নিয়োগকে আমরা সাধুবাদ জানাই, এটি তেলের সুষ্ঠু সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!