জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অধিবেশন কক্ষে বসেই তিনি দৈনিক পত্রিকার পাতায় চোখ বুলাচ্ছেন। এই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবিতে দেখা যায়, সংসদের কার্যক্রম চলমান থাকলেও প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো পর্যালোচনা করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল সাধারণ দৃশ্য নয়, বরং দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপডেট থাকার প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ববোধের প্রতিফলন।
রাজনৈতিক বিশ্লেষকেরাও মনে করছেন, সংসদ অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়েও সংবাদপত্রে নজর রাখা গণমাধ্যমের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। সংবাদপত্রে উঠে আসা সমস্যা, জনদুর্ভোগ ও নীতিগত প্রশ্ন দ্রুত অনুধাবন করে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হয়।
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে প্রধানমন্ত্রীর কর্মনিষ্ঠা ও তথ্য নির্ভর নেতৃত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
রাষ্ট্র পরিচালনায় ব্যস্ততার মাঝেও সংবাদপত্রে চোখ রাখার এই অভ্যাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক ও বাস্তবধর্মী কর্মপদ্ধতির একটি দিক ফুটিয়ে তোলে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!