কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ ড. আবদুল্লাহ মেশাল মুবারক আবদুল্লাহ আল-সাবাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
বুধবার (১ এপ্রিল) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আন্ডার সেক্রেটারির দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
দূতাবাস জানায়, বৈঠকে দুই পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!