তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় দুই দেশের সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আজ সোমবার সকালে রাজধানীর সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে নিয়মিত সংলাপ ও যোগাযোগ জোরদারের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে আলোচনায়।
সাক্ষাৎকালে প্রণয় ভার্মা তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাকে অভিনন্দন জানান। উভয় পক্ষই বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!