জাতীয়

চামড়া সংরক্ষণে গ্রাম–উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার

আপডেট: মে ০৭, ২০২৬ : ০৫:৩২ এএম
চামড়া সংরক্ষণে গ্রাম–উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে এবার গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। এতে চামড়া নষ্ট হওয়া রোধ এবং ঢাকার ওপর চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে কোরবানির পশুর চামড়া সংগ্রহের পর তা সাত দিন পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্তের ফলে ঢাকার ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং চামড়া পচে যাওয়ার ঘটনা কমানো সম্ভব হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে। এতে স্থানীয় পর্যায়েই চামড়া সংরক্ষণ আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!