জাতীয়

ফারাক্কা দিবস জাতীয় অধিকার আদায়ের ইতিহাসের অংশ : গোলাম পরওয়ার

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৪:৩২ এএম
ফারাক্কা দিবস জাতীয় অধিকার আদায়ের ইতিহাসের অংশ : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন এখনো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও আন্তর্জাতিক নদী আইন অনুসরণের মাধ্যমে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে শুক্রবার রাতে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ফারাক্কা লংমার্চ ছিল দেশের মানুষের ন্যায্য পানির অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। গঙ্গার পানির হিস্যার দাবিতে সেই কর্মসূচি শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোড়ন তুলেছিল।

তিনি বলেন, ঐতিহাসিক ফারাক্কা দিবস দেশের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। এ উপলক্ষে মাওলানা ভাসানীসহ আন্দোলনে অংশ নেওয়া সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, দেশের স্বার্থ, পরিবেশ ও জনগণের জীবন-জীবিকা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।

বাণীর শেষাংশে তিনি বাংলাদেশের নিরাপত্তা, সমৃদ্ধি ও মর্যাদা কামনা করে দোয়া করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!