আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সাত দিনের ছুটির প্রজ্ঞাপনে আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। ফলে ওই দিন সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এবারের ঈদুল আজহায় আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) নিয়মিত কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি সেবা—যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং হাসপাতাল—এই ছুটির আওতার বাইরে থাকবে। এসব সেবার সংশ্লিষ্ট কর্মীরাও দায়িত্ব পালন করবেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসগুলোতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!