নিজস্ব প্রতিবেদক

জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৩:৩৪ পিএম ৩৯
জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচি–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ রহিম ফরাজী-এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জননেতা জনাব আহসান হাবীব সাহেব, সভাপতি, শাহাবাগ মানব কল্যাণ সংস্থা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, গরিবের মঞ্চের সভাপতি শাকিব সুলারী, স্বপ্নীলের চেয়ারম্যান ও সফল সংগঠক মঞ্জুর আলম টিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাদু-মুক্তার, জয়েন্ট সেক্রেটারি রেদওয়ান আহমেদ ও জন সিদ্দিকী, সাংবাদিক ফরিদ খান, বাংলাদেশ মানবিক সংস্থার সভাপতি লুবনা আক্তার ঝর্না, দপ্তর সচিব মাহমুদা আক্তার মুক্তি, বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমেদ, নাজির আনসারী, রাগগু দা (রনি ভাই) এবং সাবেক ওসি সোহেল ভাইসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যায়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!