সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, শহীদ মিনারে জামায়াতের আমীরকে প্রশ্ন করে জব্দ করার প্রবণতা দেখা গেছে, যা মোটেও প্রয়োজনীয় নয়। তিনি বলেন, “অনেকে বলছেন ‘আমরা জামায়াতকে বিশ্বাস করি না’। করবেন না বিশ্বাস, করতে বলেনি তো কেউ। আপনি আপনার নেতাকে বিশ্বাস করেন, কোনো সমস্যা নেই।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে মাসুদ কামাল বলেন, ‘১৯৫২ সালের পর থেকে ৭৪ বছরে জামায়াতের কোনো শীর্ষ নেতা শহীদ মিনারে যাননি। এবার প্রথম গেছেন। তো আমরা কি বলব, এত বছর কেন এলেন না? বরং আমরা এটাকে প্রশংসা করি যে, তিনি এসেছেন এবং আমরা খুশি হয়েছি।’
তিনি আরও বলেন, সাংবাদিকদের প্রশ্ন করা যেতে পারে, তবে তা পবিত্র দিনে ব্যক্তিগত বিরক্তি সৃষ্টি না করে করা উচিত। জামায়াতকে আলাদা না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমি সবসময় চাই আমরা ঐক্যবদ্ধ থাকি। ঘরের মধ্যে ঘর বানাবেন না, ঘরের মধ্যে শত্রু বানাবেন না। প্রতিপক্ষ থাকবে না, তবে ঐক্যবদ্ধ থাকলে জাতি অগ্রসর হবে।”
মাসুদ কামাল যোগ করেন, জামায়াতের যে কাজ এত বছর করা হয়নি, সেটা যদি এখন করা শুরু হয়, তাতেই উৎসাহিত হওয়া উচিত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!