নিজস্ব প্রতিবেদক

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন, ৩ ইউনিট নিয়ন্ত্রণে

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৮:৩০ এএম
সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন, ৩ ইউনিট নিয়ন্ত্রণে

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ভেতরে আটকা পড়েছেন।

আজ সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে শহরের ডা. জিকরুল হক রোডে শাখায় আগুন ছড়িয়ে পড়ে। সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম জানিয়েছেন, আগুনের সঠিক সূত্রপাত এখনও জানা যায়নি। লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!