নিজস্ব প্রতিবেদক

একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠন

আপডেট: মার্চ ০৩, ২০২৬ : ০৬:০৮ এএম
একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠন

একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

গত ১ মার্চ রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। নতুন কমিটিতে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভাইস-প্রিন্সিপাল ডাক্তার আবদুল হানিফ টাবলু প্রথম সহসভাপতি, এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইহসানুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

একাদশ বিসিএস ফোরামের দপ্তর সম্পাদক এ এফ এম হায়াতুল্লাহ জানান, সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী। শেষে নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানানো হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!