পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম, এতিম ও দুস্থদের সম্মানে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ।
আজ রবিবার (১৫ মার্চ) রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লব। এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক ও প্রফেসর আবুল বাশার। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ জামশেদ আলম।
অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ড. মো. কামরুজ্জামান কায়সার বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত বিভিন্ন কর্মসূচি—যেমন কৃষি কার্ড চালু, খাল খননসহ কৃষি উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কৃষিবিদদের সম্পৃক্ততা থাকবে।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এতিম ও দুস্থদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!