ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের মধ্যে ১৫টি আসন থেকে মোট ২৭ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঢাকা বিভাগীয়, আঞ্চলিক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়ন প্রত্যাহার করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২১ জন, ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪ জন এবং ঢাকা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন—ঢাকা-১৮ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী বিলকিস নাসিমা রহমান, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মফিজুল ইসলাম, খেলাফত মজলিসের সাইফ উদ্দিন আহমেদ খন্দকার ও মোহাম্মদ নেয়ামতুল্লাহ (আমিন)।
ঢাকা-৫ আসনে নেজামে ইসলাম পার্টির মোখলেছুর রহমান কাছেমী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. লুৎফুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এস এম শাহরিয়া এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান নায়েব মুন্সী মনোনয়ন প্রত্যাহার করেন।
এ ছাড়া ঢাকা-৬ আসনে এবি পার্টির গাজী নাসির, ঢাকা-৭ আসনে এনসিপির তারেক আহম্মেদ আদেল, ঢাকা-৯ আসনে খেলাফত মজলিসের মো. ফয়েজ বখশ সরকার ও জামায়াতে ইসলামীর কবির আহমদ মনোনয়ন প্রত্যাহার করেন।
ঢাকা-১০ আসনে খেলাফত মজলিসের আহমদ আলী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ঢাকা-১২ আসনে বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, ঢাকা-১৬ আসনে খেলাফত মজলিসের আহসানউল্লাহ ও মো. রিফাত হোসেন মালিক এবং ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিসের মো. এমদাদুল হক মনোনয়ন প্রত্যাহার করেন।
ঢাকা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা-১৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন এবং ঢাকা-১৫ আসনে গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেন।
অন্যদিকে ঢাকা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা-১ আসনে খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, ঢাকা-১৯ আসনে খেলাফত মজলিসের এ কে এম এনামুল হক ও জামায়াতে ইসলামীর আফজাল হোসাইন এবং ঢাকা-২০ আসনে জামায়াতে ইসলামীর আব্দুর রউফ মনোনয়ন প্রত্যাহার করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!