ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এই বিষয়টি জানানো হয়। তিনি বলেন, “এবার ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে, কারণ সঙ্গে চলছে গণভোট এবং পোস্টাল ব্যালট, ফলে দুই ধরনের ভোট গণনা একসঙ্গে শুরু হবে।”
প্রেস সচিব আরও বলেন, “এই বছর অনেক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোট গণনা সঠিকভাবে সম্পন্ন করতে হলে কিছু বিলম্ব স্বাভাবিক।” তিনি নিশ্চিত করেন, আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া পাবনা-১ ও পাবনা-২ আসনের জটিলতাও দূর হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!